স্টাফ রিপোর্টার
আজ ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাজবাড়ী কিন্ডারগার্টেনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল দশটায় জাতীয় সংগীত কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রাজবাড়ী কিন্ডারগার্ডের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল হক আলম এর সভাপতিত্বে কিন্ডারগার্টেন চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার ও কবি আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদুল ইসলাম,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ির সভাপতি ও কবি আতাউর রহমান,সাহিত্য পরিষদ রাজবাড়ির সেক্রেটারি ও কবি খোকন মাহমুদ, আরাম ঘর প্রতিষ্ঠাতা সভাপতি ও এটিএন সাংবাদিক লিটন চক্রবর্তী,মুক্ত আনন্দের সেক্রেটারি অজয় দাস তালুকদার, কবি ফারহানা মিলি,কবি আলাউল হক বিশ্বাস ও সাংবাদিক চন্দন কুমার শীল। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো, ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা অনুষ্ঠানকে প্রাণবন্ত আনন্দমুখর করে তোলে।প্রায় শতাধিক পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। শুধু শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



রাজবাড়ী সময় ডেস্ক 










