স্টাফ রিপোর্টার

গত গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাজবাড়ী থিয়েটার এর উদ্যোগে রাজবাড়ী মুক্ত দিবস, নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। সকাল দশটায় বৌদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্য শুরু হয়। বিকালে রেলগেটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়। তারপর আজাদী ময়দান চত্বর পাশে নব নির্মিত রাজবাড়ী থিয়েটার কার্যালয় উদ্বোধন করা হয়। বিশিষ্ট নারী উদ্যোক্তা ও রিপাবলিক রেস্টুরেন্ট স্বত্বাধিকারী শাহানা শফি রাজব নবনির্বাচিত কার্যালয় উদ্বোধন করেন। এরপর রাজবাড়ী থিয়েটারের কার্যকরী সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক,জনাব নাসিম শফি এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম,পাংশা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ নাট্যব্যক্তিত্ব এটিএম রফিক উদ্দিন,অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সমকাল সুহৃদ সভাপতি কমল কৃষ্ণ সরকার, রাবেয়া কাদের ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নজরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি বৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন রাজবাড়ী থিয়েটারের সাধারণ সম্পাদক ফয়জুল হক কল্লোল, অনুষ্ঠানে রাজবাড়ী মুক্তি দিবস বিষয়ে স্মৃতিচারণ করেন আসাদুজ্জামান চৌধুরী বাবলা, অনুষ্ঠানে রাজবাড়ী শহরের শিক্ষা সংস্কৃতি অঙ্গন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিল।রাজবাড়ী থিয়েটারের শিল্পীদের শ্রোতা মুগ্ধ সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন রাবেয়া কাদের ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নজরুল ইসলাম।


রাজবাড়ী সময় ডেস্ক 











