রাজবাড়ী ১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো কবি তারক পাল এর কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

বিশেষ প্রতিনিধি

গতকাল ৫ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো কবি তারক পাল এর প্রকাশনা উৎসব। মুক্ত আনন্দ আয়োজিত এ অনুষ্ঠানে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় । সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন কবি পারভিন হয়, প্রধান অতিথি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ অধ্যাপক রেজভী জামান, বিশেষ অতিথি আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি ও সংস্কৃতিজন অ্যাড. দেবাহুতি চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন, কবি তারক পাল, রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকীকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদে সভাপতি ও কবি সালাম তাসির ,নাট্যজন ম, নিজাম,ও টই টই প্রকাশনীর প্রকাশক শহেদ বিপ্লব।
অনুষ্ঠানে দোলনচাঁপা শিল্পীদের সম্মিলিত সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবির জীবনী পাঠ করেন অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কবি রফিকুল ইসলাম। এরপর মঞ্চে কবির  কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রধান অতিথি ,বিশেষ অতিথি আলোচক ও মঞ্চের অন্যান্য অতিথিগণ কাব্যগ্রন্থের কবিতা ও কবিকে নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।এছাড়াও কবি ও কাব্যগ্রন্থ অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন মুক্ত আনন্দের উপদেষ্টা ও সাবেক প্রিন্সিপাল টিই এন্ড কলেজ আজিজুল হক,বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার শাখার সভাপতি ও কবি আতাউর রহমান, সাহিত্য পরিষদের সম্পাদক ও কবি খোকন মাহমুদ, লেখক পাঠক ফোরামের সম্পাদক ও কবি নেহাল আহমেদ। আমন্ত্রিত বিশেষ ব্যক্তি রাজবাড়ী কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল ও কবি নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার, লেখক ও কবি আজিজা খানম, সহ মঞ্চের অতিথিদের সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। অন্যান্য অনেকের হাতেই কবি তারক পাল এর কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক ও আবৃত্তি শিল্পী সুরজিৎ চক্রবর্তী, সরকারী অধ্যাপক ও আবৃত্তিকার আহসান হাবীব হাসু, আবৃতি শিল্পী গোলাম মর্তুজা সাগর, কবি ও আবৃতি শিল্পী ফারহানা জাহান মিনি, সংগীত পরিবেশন করেন,জান্নাতুল ফেরদৌস মিমি, শ্যামা রানী দে , ও কবি কন্যা আদ্রিতা পাল, তবলায় ছিলেন তপন কুমার দে। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী ঐশী পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, কবি শিল্পী সাহিত্যিক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবিদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ছায়া চক্রবর্তী,কবি সম রশিদ আল কামাল, কবি মজনু, কবি সুজয় পাল,কবি বাবলু মাওলা, কবি ইউসুফ বাসার আকাশ, কবি আলাউয়াল হক বিশ্বাস, কবি তাহমিনা মুন্নি,কবি সৈয়দা তানিয়া সিমি প্রমুখ, চিত্র শিল্পী গোলাম আলী , ক্যামেরা শিল্পী আব্দুল আলিম বিশ্বাস, কন্ঠ শিল্পী রঞ্জিত সরকার,শিল্পী তাপস পাল, বাচিক শিল্পী  চায়না সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মঞ্চে সজ্জা ও সার্বিক পরিচালনায় ছিলেন মুক্ত আনন্দের সাধারণ সম্পাদক নাট্যজন অজয় দাস তালুকদার। উপস্থাপনায় ছিলেন মীর মশারফ হোসেন স্মৃতি সংসদ ও বিশ্বভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখা সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক, লেখক মোঃ রাজ্জাকুল আলম।

About Author Information

সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো কবি তারক পাল এর কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত : ০৫:৩৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫