রাজবাড়ী ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কবি শামসুর রাহমান এর ৯৬তম জন্মদিন উদযাপিত

  • রাজবাড়ী সময় ডেস্ক
  • প্রকাশিত : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৪৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীতে আজ ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার মুক্ত আনন্দ এর উদ্যোগে রাবেয়া কাদের ফাউন্ডেশনের সহযোগিতায় কবি শামসুর রাহমানের জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানটি রাবেয়া ফাউন্ডেশন স্মৃতি পাঠাগার কক্ষে বিকাল চারটায় কবি পারভিন হকের সভাপতিত্বে  শুরু হয়। অনুষ্ঠানের ফরিদপুর ও রাজবাড়ীর সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা উপস্থিত ছিলেন। এছাড়া ফাউন্ডেশনের শিক্ষার্থী অভিভাবক বৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।  আধুনিক নাগরিক কবি শামসুর রাহমানের সাহিত্যকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচকগণ আলোচনা করেন। আলোচনা অংশগ্রহণ করেন, রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও  নাট্যজন আসাদুজ্জামান চৌধুরী বাবলা, মুক্ত আনন্দ এর উপদেষ্টা আজিজুল হক, রাজবাড়ী একাডেমীর সভাপতি সিদ্দিকুর রহমান, মীর মোশারফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি ও কবি সালাম তাসির, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, সংস্কৃতি জন মুক্তার মোল্লা,বিশ্বভরা প্রাণ এর সভাপতি  আতাউর রহমান, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি খোকন মাহমুদ। ফরিদপুর থেকে আমন্ত্রিত অতিথি খেয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও নাট্যজন ম ,নিজাম, কবি ডাঃ মজনু ও বিশিষ্ট সংস্কৃতি জন গোবিন্দ বাগচী উপস্থিত ছিলেন। এছাড় ও বিশিষ্ট চিত্রশিল্পী গোলাম আলী, সমকাল সুহৃদ সভাপতি কমল কে সরকার, কবি ও গীতিকার সুজয় পাল, ট্রাফিক কর্মকর্তা ও কবি তারক পাল,কবি রশিদ আল কামাল উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের  মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী শাহিদা নাসরিন যুথী ও জান্নাতুল ফেরদৌস মিমি, এ ছাড়াও ফরিদপুর থেকে আমন্ত্রিত অতিথি বহুমুখী গুণী সংস্কৃতিজন গোবিন্দ বাগচি তার পরিবেশনা দিয়ে সবাইকে প্রাণবন্ত মুগ্ধ করেন।এছাড়া রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের শিক্ষার্থীরা আবৃত্তি ও গান পরিবেশন করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তা আনন্দ এর সাধারণ সম্পাদক ও  নাট্যজন অজয় দাস তালুকদার। অনুষ্ঠানে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা ডাঃ কামরুল হাসান লালীর মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের  সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালক লেখক ও সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম।

About Author Information

সর্বাধিক পঠিত

রাজবাড়ীতে কবি শামসুর রাহমান এর ৯৬তম জন্মদিন উদযাপিত

প্রকাশিত : ০৫:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫