স্টাফ রিপোর্টার

আজ ১৫ সেপ্টেম্বর সোমবার বিকালে ৪ঃ৩০ মিনিটে মুক্ত আনন্দের উদ্যোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণে “শরৎ সৌরভ” শিরোনাম এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্ত আনন্দের সভাপতি পারভিন হকের সভাপতিত্বে শান্তি নিবাস শিবরামপুর ফরিদপুর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচিতে ছিল আলোচনা আবৃতি গান ও নৃত্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্ত আনন্দের পরিচালক নাট্যজন অজয় দাস তালুকদার।অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকী রহমান, মুক্ত আনন্দের উপদেষ্টা আজিজুল হক, মাগুরা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক রিজভী জামান, বিশ্বভরা প্রাণ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কবি মোঃ আতাউর রহমান, পুলিশ কর্মকর্তা ও কবি তারক পাল, নাট্যজন ম ,নিজম,কবি সৈয়দ মজনু, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি খোকন মাহমুদ, ও শান্তি নিবাস এর প্রতিষ্ঠিতা পরিচালক সংস্কৃতি জন মাসুদুল ইসলাম। আলোচকগণ শরৎ সাহিত্যের বিভিন্ন দিক প্রেম প্রকৃতি মানবতা কুসংস্কার নিয়ে লেখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা আলোকপাত করেন। আলোচকগনের আলোচনায় বাঙালি লেখক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী, জনপ্রিয়তার জন্য তিনি ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও, তিনি ঢাকাবিশ্ববিদ্যালয় থেকে ‘ডিলিট’ উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে। দেবদাস , চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা গৃহদাহ, পথের দাবী আর বিখ্যাত কালজয়ী সৃষ্টি।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ তিনি জন্মগ্রহণ করেন, ১৬ জানুয়ারি ১৯৩৮ তিনি মৃত্যুবরণ করেন। শরৎ সাহিত্য থেকে পাঠ করে জয়িতা ভৌমিক। সঙ্গীত পরিবেশন করেন গোবিন্দ বাগচি ,রক্তিম গোস্বামী,রমেন্দ্রনাথ তরফদার, আদৃতা পাল।নৃত্য পরিবেশন করে প্রিতী বিশ্বাস,পারিসা সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক লেখক সহকারী অধ্যাপক রাজ্জাক উল আলম।


রাজবাড়ী সময় ডেস্ক 










