রাজবাড়ী ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ভরা প্রাণ এর উদ্যোগে রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণ সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার

আজ ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জাতীয় কবির স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা শিল্পকলায়  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেম দ্রোহ সাম্য চেতনায় অতুল, মানবতার কবি তুমি কাজী নজরুল এই  প্রতিপাদ্যে,বিশ্বভরা প্রাণ, রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় কবিকে নিয়ে  লেখক কবি সালাম তাসির  এর লেখা  প্রবন্ধ পাঠ করেন কবি ও সহকারী অধ্যাপক রশিদ আল কামাল।আলোচনায় অংশগ্রহণ করেন রাজবাড়ী কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ ও আয়োজক সংগঠনের উপদেষ্টা নুরুল হক আলম, উপদেষ্টা ও সাবেক জেলাশিক্ষা কর্মকর্তা আজিজা খানম, উপদেষ্টা কবি লেখক সালাম তাসির, সমকাল সুহৃদ সভাপতি কমল কে সরকার, শিশু রাজ্যের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক ও কবি আব্দুর রউফ হিটু, রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি খোকন মাহমুদ, লেখক পাঠক সম্পাদক ও কবি নেহাল আহমেদ, নাট্যজন অজয় দাস তালুকদার ও উদিচি রাজবাড়ীর সেক্রেটারি এজাজ আহমেদ। কবিতা পাঠ করেন কবি পারভিন হক ও কবি আলাউল হক বিশ্বাস খোকন। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে নজরুল সংগীত পরিবেশন কেন বিশ্ব ভরা প্রাণ  কর্তৃক সম্মাননাপ্রাপ্ত তিন কন্ঠশিল্পী শাহিনা বেগম পপি, শাহ মোহাম্মাদ জাহাঙ্গীর জলিল ও আব্দুল জব্বার।এছাড়া ও শিল্পী রঞ্জিত কুমার সরকার,ও  শিল্পী নাজমুল ইমাম নজরুল সংগীত পরিবেশন করেন। তবলা সহবতে ছিলেন নিখিল সরকার, তাপস কর্মকার ও ষষ্ঠী দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক মোঃ রাজ্জাকুল আলম। সংগীত পর্বে সঞ্চালনা করেন রঞ্জিত কুমার সরকার। গাহি সাম্যের গান,মানুষের চেয়ে বড় কিছু নাই ,নাহে কিছু মহীয়ান – কবির এই অমর বাণী,দর্শন মানুষকে মানুষ করে তুলবে। জাতি ধর্ম বর্ণ বিভেদের  উর্ধে উঠে বিশ্বে সাম্য  মৈত্রী প্রেম ভালোবাসায়  শান্তিময় সমাজ গড়ার  প্রত্যাশাই ব্যক্ত করেন সবাই।

About Author Information

সর্বাধিক পঠিত

বিশ্ব ভরা প্রাণ এর উদ্যোগে রাজবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত : ০৬:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫