স্টাফ রিপোর্টার
আমরা রাজবাড়ী বাসি সংগঠনের পক্ষ থেকে রাজবাড়ীর কৃতি সন্তান মোহাম্মদ রোমালাস মাহমুদ রিমন, স্টিফেন্স ওয়ার্ল্ড ডার্লিং টোন বরো কাউন্সিল উত্তর-পূর্ব ইংল্যান্ড যুক্তরাজ্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।সন্ধ্যা সাতটায় এ অনুষ্ঠানে কারার ঐ লৌহ কপাট, কাজী নজরুল ইসলামের কালজয়ী সংগীতের সাথে সূচনা নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর মোহাম্মদ রোমেলাস মাহমুদ রিমনএর জীবন ও কর্ম নিয়ে একটি বায়োপিক প্রদর্শিত হয়। বায়োপিকের ধারা বর্ণনায় ছিলেন মোঃ রাজ্জাকুল আলম, সহকারী অধ্যাপক মীর মোশারফ হোসেন কলেজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন: অধ্যাপক মো: নুরুজ্জামান, প্রাক্তন অধ্যক্ষ, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজ, জনাব সালাম তাসির,সভাপতি, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী,জনাব ইমাম উল করিম (জকি), সভাপতি,চেম্বার অফ কমার্স, রাজবাড়ী,জনাব শাহিনুর বেগম পপি, প্রাক্তন প্রধান শিক্ষক, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, জনাব শমশের করিম হুমায়ুন, সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান, রামকান্তপুর ইউপি হাজী মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজবাড়ী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, প্রাক্তন অধ্যক্ষ। দুজন আমন্ত্রিত অতিথি অনুপস্থিত ছিলেন, অধ্যাপক মোতাহার হোসেন, (অব:) রাজবাড়ী সরকারী কলেজ ও জনাব নাসিম শফি, বিশিষ্ট শিল্পপতি ও সভাপতি, রাজবাড়ী সাহিত্য পরিষদ।অতিথি বৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য জন নন্দিত নেতা বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সম্বর্ধিত রিমনের মামা, জনাব আলী নেওয়াজ খৈয়াম ,কবি ও আয়োজক কমিটির সদস্য সচিব, ও রাজবাড়ী সাহিত্য পরিষদের সেক্রেটারি খোকন মাহমুদ ও সংবর্ধিত কৃতি সন্তান মোহাম্মদ রোমালাস মাহমুদ রিমন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, ঢাকা থেকে স্বাগতম খ্যাতিমান শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করে, এছাড়া স্থানীয় বরেণ্য নজরুল সংগীত শিল্পী শাহিনুর বেগম পপি ও আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত সুধী মহলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব নুরুল হক আলম, খ্যাতিমান ফটো শিল্পী আব্দুল হালিম বিশ্বাস,আবুল হোসেন কলেজের অধ্যক্ষ আহসানুল করিম চৌধুরী হিটু, বিশ্ব ভরা প্রাণ বাড়ীজেলা শাখার সভাপতি ও লেখক মোঃ আতাউর রহমান, কবি আলাউল হক বিশ্বাস খোকন, কবি ইউসুফ বাসার আকাশ কবি নেহাল আহমেদ,কণ্ঠশিল্পী জান্নাতুল ফেরদৌসী মিমি, রক্তকন্যা খ্যাত সমাজসেবী ও নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি। এছাড়া সংবর্ধিত অতিথির গর্বিত বাবা-মা পরিবার পরিজন আত্মীয়-স্বজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও কবি মোঃ আব্দুর রউফ হীটু ও প্রভাষক সানজিদা সুলতানা মনা।


রাজবাড়ী সময় ডেস্ক 










