রাজবাড়ী ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহাঙ্গীর খান, দৌলতদিয়ায় নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনায় সিক্ত!

মমিন শেখ:

রাজবাড়ী-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর খানের আগমণ কে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে দৌলতদিয়া ফেরীঘাট এলাকায়।

রবিবার  দুপুরে ফেরীঘাটে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।

জাহাঙ্গীর খানকে প্রার্থী ঘোষণা করায় কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পরে ঘাট এলাকা থেকে শুরু হয়ে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন বলে জানা গেছে।

দৌলতদিয়া ফেরিঘাট থেকে ট্রাক ও মোটরসাইকেল একটি বহর নিয়ে গোয়ালন্দ বাজার পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এরপর রাজবাড়ী সদর উপজেলায় গিয়ে দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে কর্মসূচি শেষ করেন জাহাঙ্গীর খান।

এসময় বক্তারা বলেন, “গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একজন সৎ, যোগ্য ও কর্মীবান্ধব প্রার্থী পেয়েছে রাজবাড়ী-১ আসন। আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করবো।” র‍্যালী শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, জাহাঙ্গীর খানের প্রার্থিতা রাজবাড়ীর রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন—রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি, কামরুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাগর শেখ সহ শতাধিক নেতাকর্মী।

গণঅধিকার পরিষদের রাজবাড়ী-১ আসনের মনোনীত প্রার্থী, জাহাঙ্গীর খান বলেন, গণঅধিকার পরিষদ আমাকে ট্রাক প্রতীকে মনোনীত করায় ভিপি নূরল হক নুর সহ সকল নেতাকর্মীদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই। দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে প্রবাসীদের সুখ–দুঃখ সম্পর্কে আমি গভীরভাবে জানি। তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে আমি নিজেকে নিবেদিত করতে চাই। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, আমি রাজবাড়ী–১ আসন কে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

Tag :
About Author Information

সর্বাধিক পঠিত

রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী জাহাঙ্গীর খান, দৌলতদিয়ায় নেতাকর্মীদের ফুলেল অভ্যর্থনায় সিক্ত!

প্রকাশিত : ১১:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫