বিশেষ রিপোর্টার
আজ ২ নভেম্বর রবিবার ২০২৫,রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব প্রতিযোগ সম্মাননা পুরস্কার প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠান। একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিকেল পাঁচটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবছ রাজবাড়ী একাডেমির উদ্যোগে বাংলা উৎসব জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এবার ছিল নবম বছর। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আজ ছিল সমাপনী দিন। জেলার প্রায় বিশটির বেশী শিক্ষা প্রতিষ্ঠানের চারশতের অধিক প্রতিযোগী দের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। তৃতীয় থেকে পঞ্চম গড়াই গ্রুপ ,ষষ্ঠ থেকে অষ্টম কুমার গ্রুপ, নবম থেকে এস এসসি চন্দনা গ্রুপ,এই তিনটি গ্রুপে বিভক্ত শিক্ষার্থীদের মূল প্রতিযোগিতা ,অভিধান থেকে শব্দ খোঁজা শ্রুতি লিখন ,ছড়া লিখুন, চিত্রাংকন, মেধা যাচাই বিভিন্ন ইভেন্টে প্রায় ৪০০ প্রতিযোগীদের মধ্যে থেকে ৬০ জনের বেশি বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এবারের পুরস্কারের মধ্যে ছিল মূল্যবান বই ,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই কে অধিকাংশ পুরস্কার হিসেবে দেওয়া হয়।সমাপনী এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু জিহাদ আনসারী,অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, নুরুল হক আলম, সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, শিশুর রাজ্যের অধ্যক্ষ সাইফুল্লাহ,ও সংবর্ধিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ ওলিউল আজম তৈমুর। অনুষ্ঠানে মঞ্চের অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্বভরা প্রাণ, রাজবাড়ী জেলার সভাপতি মোঃ আতাউর রহমান ও ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান। আমন্ত্রিত অতিথি অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমকাল সুহৃদ সভাপতি কমল কৃষ্ণসরকার, অ্যাড. মোস্তফা কবির , মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, পুলিশ কর্মকর্তা ও কবি তারক পাল,কবি রশিদ আল কামাল, সহকারি অধ্যাপক তহুরা আক্তার, একাডেমীর যুগ্ম সম্পাদক ও শিক্ষক নুরতাজ বেগম,কবি ফারহানা মিলি, কবি সাহিদা সুলতানা রিমা,কবি নেহাল আহমেদ, কণ্ঠশিল্পী ও শিক্ষক জান্নাতুল ফেরদৌস মিমি, চিত্রশিল্পী রাজকুমার পাল,আর ডি এ সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী অভিভাবক অন্যান্য সংস্কৃতি মনা আমন্ত্রিত সুধীজন ও আয়োজক সংগঠনের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক মোঃ ওলিউল আজম তৈমুর কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশিষ্ট নৃত্যশিল্পী আব্দুস সাত্তার কালুর পরিচালনায় অনুষ্ঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা চিত্রনাট্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সৌমিত্র শীল চন্দন ও আহসান হাবিব হাসু।





রাজবাড়ী সময় ডেস্ক 











