স্টাফ রিপোর্টার
আজ ১২ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো সাহিত্য আড্ডা। অনুষ্ঠান আলোচ্য বিষয় ছিল, কবিতা কল্পচিত্র ও তার উপকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর সচিব ড. মোঃ সেলিম রেজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ পরিচালক ড. সরকার আমিন, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর উপপরিচালক ইমরুল ইউসুফ। কবিতা কল্প চিত্র নিয়ে দারুণ জ্ঞানেগর্ভ তথ্য নির্ভর আলোচনা হয়। সাথে প্রশ্ন মতামত ব্যক্ত করেন উপস্থিত অনেকেই। রাজবাড়ী শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের কবি সাহিত্যিক শিল্পী সংস্কৃতি মনা সুধীজন শিক্ষার্থী অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি জন অ্যাড দেবাহুতি চক্রবর্তী , রাজবাড়ী কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কবি নুরুল হক আলম, রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাবেক জেলা অফিসার ও কবি আজিজা খানম, সাবেক প্রিন্সিপাল শিক্ষাঅনুরাগী সমাজ সেবক চৌধুরী আহাসানুল হক, সমকাল সুহৃদ সভাপতি কমল কৃষ্ণ সরকার ,চিত্রশিল্পী আব্দুল হালিম বিশ্বাস, মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, কন্ঠ শিল্পী রঞ্জিত সরকার, কন্ঠ শিল্পী তাপস কর্মকার, মুক্ত আনন্দের সাধারণ সম্পাদক নাট্যজন অজয় দাস তালুকদার প্রমুখ। উপস্থিত কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন,মীর মোশারফ হোসেন স্মৃতির সংসদের সভাপতি ও কবি সালাম তাসের , কবি নুরুল হক আলম,কবি আজিজা খানম,কবি আলাউল হক , বিশ্বভরা প্রাণ রাজবাড়ী সভাপতি ও কবি আতাউর রহমান, কবি পারভিন হক, কবি সম রশীদ আল কামাল, কবি এস কে আব্দুর রউফ হিটু সহ অনেকে। অনুষ্ঠান আয়োজন ও সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি খোকন মাহমুদ। অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে উপস্থিত কবিদের মধ্যে অনেকেই তাদের কাব্যগ্রন্থ প্রধান অতিথির হাতে উপহার হিসেবে তুলে দেন ।


রাজবাড়ী সময় ডেস্ক 










