স্টাফ রিপোর্টার
আজ শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫,রাজবাড়ীতে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে চিঠি দিও শিরোনামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ও সাহিত্য পরিষদের সভাপতি নাসিম শফি, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়াম, আবোল তাবোল শিশু সংগঠনের সভাপতি সংস্কৃতি জন অ্যাড. দেবাহুতি চক্রবর্তী,ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি, প্রফেসর (অবঃ) আলতাফ, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি নুরুল হক আলম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও মেজবাউল করিম রিন্টু স্মৃতি পরিষদের সভাপতি আজিজা খানম, রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম, মঞ্চের অতিথিগণ চিঠি নিয়ে চিঠির বিভিন্ন দিক আলোচনা ও চিঠির স্মৃতিচারণ করেন। চিঠি অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের বিষয়বস্তুচিঠি বিষয়ক রচনা পাঠ করেন সহকারী অধ্যাপক সানজিদা আক্তার মনা, চিঠি পাঠ করেন শিক্ষক ও কবি এস কে রউফ হিটু। অনুষ্ঠানের আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী একাডেমীর সভাপতি সৈয়দ সিদ্দিকী রহমান, জেলা জাসদের সভাপতি ও অরণী সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা মুনিরুল হক।মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, সাধারণ সম্পাদক, রাজ্জাকুল আলম , বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন,নাট্যজন ওলিউলহাসান মঞ্জু, বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান, শিশু বিকাশ কেন্দ্রের সভাপতি আঞ্জুমান আরা বেগম, চিত্রগ্রাহক আব্দুল হালিম বিশ্বাস, কবি আলাউল হক , কবি আশ্রাফ বাবু,কবি ইউসুফ বাসার আকাশ, নাট্যজন অজয় দাস তালুকদার, কবি তাহমিনা মুন্নি, শিল্পী জান্নাতুন ফেরদৌস মিমি, সহ অন্যান্য সংস্কৃতি মনা সুধী মহলের অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী শাহিনুর বেগম পপি,আব্দুস সাত্তার কালুর পরিচালনায় একটি মনোজ্ঞ যৌথ নৃত্য পরিবেশন করে নাবিল আহমেদ ও অবন্তী সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও কবি খোকন মাহমুদ।


রাজবাড়ী সময় ডেস্ক 











