রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়!
মমিন শেখ:
রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
বুধবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং পেশাগত দায়িত্ব পালনে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক তথ্য তুলে ধরে সমাজকে আলোকিত করতে সাংবাদিকরা সবসময় নিরলস কাজ করছেন—তাদের সাথে সমন্বয় আরও জোরদার করা হবে।”
এসময় জেলার অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মতামত ও পরামর্শ নেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে পুলিশ সুপার মনজুর মোরশেদ পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে রাজবাড়ীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন: অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শাহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
জানা গেছে,
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম, ২৫ তম বিসিএস ক্যাডারের মধ্য দিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ী চট্টগ্রাম জেলার আনোয়ারায়।
এবং তিনি সর্বশেষ ঝিনাইদহ জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।