রাজবাড়ী ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া কে গ্রেফতার করার পর স্লো-পয়জনিং করে অসুস্থ করা হয়েছে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম!

বেগম খালেদা জিয়া কে গ্রেফতার করার পর
স্লো-পয়জনিং করে অসুস্থ করা হয়েছে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম!

মমিন শেখ:

কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশে সরকার নেই। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা আজকে হুমকির মুখে!

গত ১৭ বছর এই বাংলাদেশে শেখ হাসিনা, গোটা বাংলাদেশ কে একটা নারকীয় হত্যা কান্ডের ভিতর দিয়ে গোটা বাংলাদেশ কে মানুষের বাকবন্দী স্বাধীনতা সমস্ত কিছু হরণ করে গোটা বাংলাদেশ কে এক লুটের স্বর্গরাজ্য পরিণত করে আমাদের এই ১৮ কোটি মানুষের জীবন কে একটা নাবিশ্বাস পর্যায় নিয়ে গেছে। এবং সেই অন্যায় করতে গিয়ে আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কে শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রেখেছিলেন। শুধু বেগম খালেদা জিয়া নয়, আমাদের নেতা তারেক রহমান তার বিরুদ্ধেও মৃত্যুদন্ড দিয়ে তাকে দেশে আসতে দেয়া হয়নি। আমাদের দেশের হাজার হাজার রাজনৈতিক কর্মী কে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, মিথ্যা মামলায় এই জেলা সহ বাংলাদেশের সমস্ত জেলার মানুষ কে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রাখা হয়েছে। গোটা বাংলাদেশকেই বন্দী করে রেখেছিলো।

তিনি আরো বলেন,
বেগম খালেদা জিয়া কে গ্রেফতার করার পর আমরা শুনেছি, তাকে স্লো-পয়জনিং করা হয়েছে। তাকে অসুস্থ করা হয়েছে। তিনি কারাগারে, কারাগার থেকে হাসপাতালে ছিলেন। দীর্ঘদিন তিনি রোগে ভূগেছেন। দীর্ঘদিন তিনি আত্নীয় স্বজন তার সন্তান পরিবার থেকে তার দল তার ১৮ কোটি মানুষ থেকে দূরে ছিলেন তিনি। আজ বাংলাদেশের মানুষ তাই উদ্বিগ্ন। ১৯৮০ সালে যখন জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেন, তখন তিনি বাংলাদেশের হাল ধরে ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বে দিয়েছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

শেখ হাসিনা সরকার আরাফাত রহমান কোকো কে হত্যা করেছে। এই মহিষী নারী স্বামী হারিয়েছে অল্প বয়সে, তার সন্তান হারিয়েছেন। এরপরও তিনি আত্নসমর্পন করেননি, মাথা নিচু করেননি,
স্বামী সন্তান কে হারিয়ে সমস্ত কিছু হারিয়ে খুনি হাসিনার সাথে আপোস করেননি, বেগম খালেদা জিয়া!

এসময় তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে।”

মঙ্গলবার বিকেলে রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ময়দানের প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপি সাবেক আহবায়ক, নঈম আনসারীর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন: জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, এ্যাডভোকেট কে এ বারী, গাজী আহসান হাবীব, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি, চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা ওলামা দলের আহবায়ক, আইয়ুব আনসারী, এ মজিদ বিশ্বাস সহ অন্যান্যরা।

এ দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন।

দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মাহফিল শেষে বেগম জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত করেন: ভান্ডারিয়া দরবার শরীফের পীড়, আবুল এরশাদ মো: সিরাজুল মনির।

নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আগামী দিনগুলোতেও বিভিন্ন ধর্মীয় ও মানবিক কর্মসূচি পালন করা হবে।

Tag :
About Author Information

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়া কে গ্রেফতার করার পর স্লো-পয়জনিং করে অসুস্থ করা হয়েছে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম!

প্রকাশিত : ০১:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫