
স্টাফ রিপোর্টার

আজ ১৮ অক্টোবর ২০২৫, প্রয়াত ছড়াকার এনায়েত হোসেন স্মরণে খেয়া ৩য় ছড়া সাহিত্য ও গুণীজন সম্মাননা ২০২৫, ফরিদপুর অনুষ্ঠিত হয়।এনায়েত স্মৃতি পরিষদের সভাপতি আবু সায়েম খান এর সভাপতিত্বে শিল্পকলা একাডেমির উন্মুক্ত চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বর্ষিয়ান গুণীজন অধ্যাপক আব্দুস সামাদ বেলা দশটায় দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল টুয়েন্টি ফোর এর পরিচালক ও সমকাল এর প্রকাশক জনাব আবুল কালাম আজাদ। এই অনুষ্ঠানের শুরুতে মরহুম ছড়া কার এনায়েত হোসেনের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং তার সাহিত্য কর্ম সৃষ্টি নিয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচক বৃন্দ ছড়াকার এনায়েত হোসেনের সাহিত্যকর্ম রচনা ও দর্শন নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ছড়াকার আবু জাফর দিলু, বিশ্বভরা প্রাণ ফরিদপুরের সভাপতি কবি ও বাচিক শিল্পী সফিক ইসলাম, কবি মাহফুজ খান বাদল, কবি বিজয় পোদ্দার, এম আব্দুর রব, কবি ডাক্তার মজনু, কবি শাহজাহান সর্দার, কবি আব্দুস সামাদ মিয়া, রাজবাড়ী থেকে আমন্ত্রিত মীর মোশারফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি ও কবি সালাম তাছির, বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ী জেলার সভাপতি ও কবি আতাউর রহমান, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ, মুক্ত আনন্দ এর সভাপতি ও কবি পারভিন হক, সাধারণ সম্পাদক অজয় দাস তালুকদার, কবি সম রশিদ আল কামাল প্রমুখ। উপস্থিত কবিগান স্বরচিত ছড়া পাঠ করেন। গুণীজন সম্মাননা ২০২৫,প্রাপ্তরা হলেন বিজ্ঞান লেখক অধ্যাপক ম,হালিম, লেখক ও সংগঠক অমিত মনোয়ার, কবি ও লেখক ছায়া ঠচক্রবর্তী, ও সংগীতশিল্পী তৌকির আহমেদ।

কবি ছড়াকার পরিবারের খুদে আবৃত্তিকার শিশু ফজিলাতুন্নেছা সাহিরা কবির একটি ছড়া আবৃত্তি করে চমক সৃষ্টি করে। দ্বিতীয় পর্বে স্বরচিত ছড়া পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সংগীত পরিবেশন করেন আওয়াল বাউল, জান্নাতুল ফেরদৌস মিমি ,তৌকির আহমেদ, ও অন্যান্য শিশু কিশোর শিল্পীবৃন্দ। নৃত্য পরিবেশন করে শিশু নিত্য শিল্পী অহনা বসু ও দিশা পোদ্দার। গোবিন্দ বাগচির পরিচালনায় শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হয় নাটক আঙ্গুল চুষি। খেয়া সাংস্কৃতিক সংস্থা আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সংস্থার সভাপতি বিশিষ্ট কবি ছাড়া কার নাট্যকার
![]()
ম, নিজাম। অনুষ্ঠানে আমন্ত্রিত সাহিত্যাঙ্গন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজবাড়ী সময় ডেস্ক 











