বিশেষ প্রতিনিধি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের শিবরামপুরে অবস্থিত চাইল্ড হোম নতুনের শান্তি নিবাসে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান। মনোরম প্রাকৃতিক পরিবেশে এই অনুষ্ঠানে দিবসটির তাৎপর্যকে সামনে রেখে শিশু ও কিশোর প্রতিযোগীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য প্রাবন্ধিক, গবেষক ও লেখক, বাংলা একাডেমি ও আলাওল সাহিত্য পুরস্কার প্রাপ্ত, বর্তমানে বাংলা একাডেমির মাননীয় সভাপতি এবং ঢাকাবিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, প্রফেসর রিজভী জামান,সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ডাক্তার ইকবাল হোসেন।অনুষ্ঠানে প্রতিযোগী শিশু কিশোর ছাড়াও শিক্ষক, অভিভাবক, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন অনুষ্ঠান উপস্থিত ছিলেন।এছাড়াও ফরিদপুর ও রাজবাড়ী জেলার স্বনামধন্য সাহিত্য ও সংস্কৃতিজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর মোশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি ও কবি সালাম তাসির, রাজবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি ও কবি খোকন মাহমুদ, বিশ্ব ভরা প্রাণ রাজবাড়ি জেলার সভাপতি ও কবি মোঃ আতাউর রহমান, খেয়া পরিষদের সভাপতি ম,নিজাম, সহকারি অধ্যাপক ও কবি অপূর্ব দাস,কবি ও শিল্পী গোবিন্দ প্রামানিক, শিশু রাজ্যের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ , কবি মজনু, মুক্ত আনন্দ এর সেক্রেটারি ও নাট্যজন অজয় দাস তালুকদার, আর ডি এর সভাপতি ফারুক উদ্দিন, এটিএন সাংবাদিক লিটন চক্রবর্তী, সম্পাদক ও সাংবাদিক সৈমিত্র শীল চন্দন প্রমুখ। সংগ্রামভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত,এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়,পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই বিশেষ পুরস্কার প্রদান করা হয়, যা শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণাকে আরও উদ্দীপ্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথিগন ছাড়াও সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখেন এ,এস,এম, মাইনুল আহাসান। বক্তাগন সবাই নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সংস্কৃতিমনস্কতায় গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের সফল আয়োজনের জন্য আয়োজকদেরআন্তরিক সাধুবাদ জানান।
অনুষ্ঠান সূচি অনুযায়ী দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রতিযোগিতা পর্ব।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী করা হয় এর পরপরই নতুনের শান্তি নিবাসের কন্যাশিশুদের পরিবেশনায় উপস্থাপিত হয় সলিল চৌধুরীর বিখ্যাত গণসংগীত “হেই সামালো ধান হো…”।
পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন নতুনের শান্তি নিবাসের প্রধান নির্বাহী মাসুদুল হক মাসুদ। আয়োজনে সহযোগিতা করেন চিত্রশিল্পী দিলীপ কুমার কর, সংস্কৃতিজন স্বপন নাথসহ আরও কয়েকজন সাংস্কৃতিক কর্মী। এছাড়াও রাজবাড়ী জেলার চারজন কবি সালাম তাসির, আতাউর রহমান, পারভিন হক, ও খোকন মাহমুদ তাদের চারটি কবিতা গ্রন্থ এ সময় প্রধান অতিথির হাতে তুলে দেন।

