রাজবাড়ী ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জ্ঞান সঙ্গী লেখক উৎসব ২০২৫ ঢাকায় উদযাপিত, সহযোগী বিশ্বভরা প্রাণ

স্টাফ রিপোর্টার

গতকাল ১২ জুলাই ২০২৫ রবিবার জ্ঞানসঙ্গী লেখক উৎসব ২০২৫ ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্বভরা প্রাণ আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা ও জ্ঞানসঙ্গী প্রকাশনার নির্বাহী বরেণ্য আবৃত্তি শিল্পী,লেখক, কবি  জাহান বশির এর সভাপতিত্বে বিকেল চারটায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য কবি রেজাউদ্দিন স্ট্যালিন, বিশেষ অতিথি ছিলেন গণমানুষের কবি ইমরোজ সোহেল, বরেণ্য কণ্ঠ শিল্পী,  কবি ও ভারত কমিটির সভাপতি,বিধুরা ধর, কণ্ঠ ও বাচিক শিল্পী  উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও কণ্ঠশিল্পী রেণু আহমেদ। দেশ ও দেশের বাইরে থেকে প্রায় শতাধিক কবি সাহিত্যিক, লেখক,  শিল্পীর পদচরণায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্বজুড়ে বাংলা সংস্কৃতি,স্লোগান কে ধারণ করে বিশ্ব ভরা প্রাণ দেশের প্রায় অধিকাংশ জেলা,পশ্চিমবঙ্গের ১৭ টি, ও বহির্বিশ্বের আটটি সংগঠন বিস্তৃত। সংগঠনটির  কবি লেখক শিল্পী সাহিত্যিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন, আবৃত্তি শিল্পী কণ্ঠশিল্পী তাদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানকে  মুখরিত করে রাখে।
অনুষ্ঠানে দেশের ও দেশের বাইরের বিভিন্ন কবিদের লেখা সম্বলিত” আবৃত্তির জন্য সমকালীন কবিতা” গ্রন্থের চতুর্থ  খন্ডের মোড়ক উন্মোচন করা হয়, এছাড়াও বিশ্ব ভরা প্রাণ, রাজরাড়ী জেলা শাখার সভাপতি, কলামিস্ট ও কবি মোঃ আতাউর রহমানে এর প্রথম কাব্যগ্রন্থ “জোসনা ও জননীর মুখ” কবিতা গ্রন্থটির মোড়ক একই সাথে উন্মোচন করা হয়।
জোসনা ও জননীর মুখ কবিতা গ্রন্থটির মোড়ক উন্মোচনের সময় প্রধান অতিথি বিশেষ অতিথিদের সাথে লেখক সহ মঞ্চে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার বিশ্ব ভরা প্রাণ সংগঠনের, কবি সালাম তাসির, কবি রশিদ আল কামাল, ও কবি তাহমিনা মুন্নি। ফরিদপুর জেলার সভাপতি ও কবি শফিকুল ইসলাম, সম্পাদক ও কবি নিলয় বিশ্বাস, কবি ও কণ্ঠশিল্পী গোবিন্দ বাগদি ও কবি রোকনউদ্দিন।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে লেখক, কবি, কন্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, সংগঠক  বিশেষ সম্মান পদক ও সনদ প্রদান করা হয়।এছাড়াও প্রত্যেক আমন্ত্রিত কবি সাহিত্যিক শিল্পী লেখকদের  সম্মানে প্রত্যেকের নাম খচিত জ্ঞান সঙ্গী উৎসব২০২৫,  সম্মাননা পদক প্রদান করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া জেলার সভাপতি ও আবৃত্তির জন্য সমকালীন কবিতা গ্রন্থের সম্পাদক কবি বিধানচন্দ্র রায়।

About Author Information

সর্বাধিক পঠিত

জ্ঞান সঙ্গী লেখক উৎসব ২০২৫ ঢাকায় উদযাপিত, সহযোগী বিশ্বভরা প্রাণ

প্রকাশিত : ০৬:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫