
স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কচি-কাচার মেলা আয়োজিত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় রাজবাড়ী জেলা প্রথম ।কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ২দিন ব্যাপী সংগীত ও নৃত্য প্রতিযোগিতা গত ১৯ ও ২০ তারিখ কেন্দ্রীয় মেলা ঢাকার সেগুনবাগিচায় অনুষ্ঠিত হয়।সংগীত এবং নৃত্য প্রতিযোগিতায় রাজবাড়ীর শিশু কিশোরদের অভূতপূর্ব সাফল্য। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা আয়োজিত সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় রাজবাড়ীর শিশু কিশোররা ২ টি বিষয়ে প্রথম এবং ৭ টি বিষয়ে শুভেচ্ছা পুরস্কার পেয়ে সারা দেশের মধ্যে দলীয় ভাবে প্রথম হয়েছে। রাজবাড়ী জেলা কচিকাঁচার মেলা সভাপতি জনাব নুরুল হক আলম এর নেতৃত্বে রাজবাড়ী শিশুকিশোরদের একটি দল কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রোকনুজ্জামান দাদাভাই কচি-কাঁচার মেলা রাজবাড়ী শাখার বিজয়ীরা হলো, রবীন্দ্র সংগীত ক বিভাগে প্রথম হয়েছে ঐশ্বর্য দাস। লোকনৃত্য ক বিভাগে প্রথম হয়েছে শুভশ্রী সেন দিয়া। যারা শুভেচ্ছা পুরস্কার পেয়েছে তারা হলো পায়েল সাধারণ নৃত্য ও লোকনৃত্য ২ টি বিভাগেই পুরস্কার পেয়েছে।
![]()
এছাড়া নজরুল সংগীতে ঐশ্বর্য দাস ও প্রীতমা দাস।রবীন্দ্র সংগীতে মহেন্দ্র রাজষী নন্দী।লোক সংগীতে প্রিন্স বিশ্বাস রাহুল ও প্রীতম সেন। সাংস্কৃতির উর্বর ভূমি রাজবাড়ী। শিশু কিশোরদের এই অভাবনীয় সাফল্য বয়ে আনার জন্য জেলার সকল সংস্কৃতি মহল থেকে প্রশংসায় ভাসছে। এরা যেন আগামীতে রাজবাড়ী কে বিশ্ব দরবারে তুলে ধরতে পারে। ওদের কাছে রাজবাড়ী জেলার সকল মহলের এটাই প্রত্যাশা।

রাজবাড়ী সময় ডেস্ক 











