
এমন কোন মায়ের পুত নাই জাকের পার্টির ক্ষমতায় যাওয়ার পথ কে রুদ্ধ করতে পারে: মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী!
মোমিন শেখ:
জাকের পার্টির চেয়ারম্যান, আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, আল্লাহর সৃষ্টিতে জাকের পার্টি ক্ষমতায় যাবে এমন কোন মায়ের পুত নাই জাকের পার্টির ক্ষমতায় যাওয়ার পথ কে রুদ্ধ করতে পারে।
জাকের পার্টি বেধর্মীদের পূজায় গিয়ে নাচে না। জাকের পার্টি সত্যের ওপর প্রতিষ্ঠিত। জাকের পার্টি ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। জাকের পার্টি অন্যান্য ধর্মাবলম্বীদের কে মানুষ হিসেবে আল্লাহর সৃষ্টি হিসেবে ভালোবাসে।
তাদের সমস্ত অধিকার জাকের পার্টি দান করে। জাকের পার্টি তাদের নিরাপত্তাও নিশ্চিত করে। কিন্তু তাদের পূজায় যায় না, তাদের পূজায় গিয়ে নাচে না। কারণ
আমরা মুসলমান। তাহলে আমরা কী দেখি ধর্মের নামে ইসলামের নামে পূজা মন্ডপে গিয়ে নাচানাচি! এটা কি ঠিক, অন্য ধর্মাবলম্বীদের প্রতি ভালোবাসা না, এটা হচ্ছে প্রতারণা, জাকের পার্টি কোন রকম প্রতারণা করে না। পোরঞ্চনা করে না, মিথ্যাচার করে না, জাকের পার্টি আল্লাহ কে ভয় করে।
আর ভবিষ্যৎে জাকের পার্টি বিজয়ী হবে,
জাকের পার্টি ক্ষমতায় যাবে, এই পথে কেউ বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ।

জাকের পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। বিজয় আমাদের সুনিশ্চিত, এতে কোনই সন্দেহ নাই। তাই চলুন নির্বাচন করার আগে আমরা নিজেদের কে পবিত্র করে নতুন ঈমানী জোসে সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে ইসলামি নসিয়ত কায়েম করি। আর যারা ইসলাম কায়েমের কথা বলে বেধর্মীদের পায়ে ধরে, যারা ইসলাম কায়েমের কথা বলে ইহুদিদের আচরণের পায়ে ধরে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এগুলো করে আমাদের দয়াল নবী সত্য প্রচার করেন নাই। তিনি সত্য ও ইসলাম প্রচার করেছিলেন আল্লাহর শক্তির দ্বারা।
মানুষ আজ জীবণ উৎসর্গ করার জন্য প্রস্তুত। দেশ কে বাচাঁনোর জন্য বিশ্বমানবতা ও ইসলামের সঠিক কথা কায়েমের জন্য জাকের পার্টির বিজয় কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, পৃথিবীর এমন কোন শক্তি নাই।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর দক্ষিণ দৌলতদিয়া সিরাজ খার হাটে আসন্ন মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ও ইসলামী মহা সম্মেলন- ২০২৬ ইং প্রস্তুতি উপলক্ষে দাওয়াতী মিশন জলসায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি, মো: মুক্তার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন: জাতীয় স্থায়ী কমিটির জাকের পার্টির সদস্য ও জাকের পার্টি যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, শেখ নজরুল ইসলাম লিটন, জেলা জাকের পার্টির সভাপতি, মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন এবং ঢাকা মহানগর জাকের পার্টি যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, মো: নাঈমুল ইসলাম ফরিদী সহ অন্যান্যরা।
রাজবাড়ীর দৌলতদিয়া সিরাজ খাঁর হাটে আসন্ন মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ও ইসলামী মহা সম্মেলন–২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক দাওয়াতী মিশন জলসা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ওলামা-মাশায়েখ, পীর-মাশায়েখ, খানকা ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আশেকান-মুরিদানদের ব্যাপক উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিশ্বপ্রসিদ্ধ হিজবুল্লাহর ইমাম পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। তিনি বলেন, বিশ্ব উরশ শরীফ কেবল একটি ধর্মীয় সমাবেশ নয়; বরং আধ্যাত্মিক চর্চা, মানবতা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও নৈতিক সমাজ গঠনের মহান বার্তা বহন করে। এ মহাসম্মেলনকে সফল করতে সকলকে আন্তরিকতা ও ঐক্যের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
জলসায় বক্তারা আসন্ন বিশ্ব উরশে দেশ–বিদেশ থেকে লাখো ভক্ত-মুরিদানের আগমনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, পরিবহন ও ব্যবস্থাপনা নিয়ে নানা দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিকতা প্রতিষ্ঠায় সুফি আদর্শ অনুসরণের গুরুত্ব উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আসন্ন বিশ্ব উরশ শরীফকে ঘিরে সিরাজ খাঁর হাট এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পরে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীটি দৌলতদিয়া সিরাজ খার হাট থেকে বের হয়ে হামিদ মৃর্ধার হাট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয়।

রাজবাড়ী সময় ডেস্ক 











